সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
গুলিস্তানে বিস্ফোরণ : ভবন মালিকসহ গ্রেপ্তার ৩

গুলিস্তানে বিস্ফোরণ : ভবন মালিকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট ভবন বিস্ফোরণ ও ২১ জনের প্রাণহানির ঘটনায় তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- ভবনের মালিক ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও ভবনের বেজম্যান্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান হারুন-অর-রশীদ।

তিনি বলেন, ভবনের আন্ডারগ্রাউন্ডে পার্কিং প্লেস না রেখে কাঁচ দিয়ে ঘিরে স্যানিটারি ব্যবসার জন্য ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। ভবনের স্যাপটিক ট্যাংকও কখনো পরিষ্কার করা হয়নি।

এ অবস্থায় বিস্ফোরণের দায়ভার ভবন মালিক বা সেখানকার ব্যবসায়ীরা এড়াতে পারেন না।

সবকিছু বিবেচনায় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের মালিক ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও ভবনের বেজম্যান্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আটক করা হয়েছে। এ তিনজনের বিরুদ্ধে অবহেলাজনিত একটি মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com