সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ডাচ-বাংলার টাকা ছিনতাই : মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেপ্তার

ডাচ-বাংলার টাকা ছিনতাই : মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আরও ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

 

 

তিনি জানান, শুক্রবার (১৭ মার্চ) রাতে সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টাকা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ৭ কোটি ৮৮ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গত বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়।

ঘটনার দিন রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলা করেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ্-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

এর কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় ডিবি পুলিশ। পরে টাকা গণনা করে পাওয়া যায় ৩ কোটি ৮৯ লাখ টাকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com