সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের যুদ্ধ কি ক্ষয় যুদ্ধে পরিনিত হবে?
ভাইরাল হতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভুয়া বিয়ে!

ভাইরাল হতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভুয়া বিয়ে!

অনলাইন ডেস্ক : বিয়ের সব আয়োজন ছিল পরিপূর্ণ। পোশাকসহ সব কিছু ছিল বলিউডের আদলে। বিয়েও সম্পন্ন হয়। তবে সব কিছুই ছিল ভাইরাল হওয়ার নেশায়।

এমন ভুয়া বিয়ের আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে লাহোর বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিয়ের আয়োজন এমনভাবে সাজানো হয়েছে যে এর নাম দেওয়া হয়েছে ‘বলিউড দিবস’।

টুইটার ব্যবহারকারীদের মতে, দুজন সিনিয়রকে বেছে নেওয়া হয়েছিল। যারা কনে এবং বরের ভূমিকা পালন করেন। তাদের সত্যিকার বর এবং কনের ভূমিকায় সাজানো হয়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লে তা ভাইরাল হয়। কেউ কেউ এটিকে বাৎসরিক ভুয়া বিয়ে বলে মন্তব্য করেছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com