শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
এবার গুগল সার্চে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

এবার গুগল সার্চে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

প্রযুক্তি ডেস্ক : গুগল সার্চ ইঞ্জিনে খুব দ্রুতই আসছে চ্যাটজিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনএবেলড সিস্টেম। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গুগল এরই মধ্যে মাইক্রোসফটের চ্যাটজিপিটি থেকে অনুপ্রাণিত হয়ে বাজারে এনেছে নতুন অ্যাপ্লিকেশন বার্ডস এআই।

 

এটি চ্যাটজিপিটির মতো ট্র্যাকশন অর্জন করতে পারেনি। অন্য দুটি এআই মডেলের তুলনায় এটিকে কম নির্ভরযোগ্য বলেও অভিহিত করা হয়েছে। তবে গুগল তার এআই অ্যাপ্লিকেশনগুলো আরও নির্ভুল এবং প্রতিক্রিয়াশীল করার জন্য ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকেও আপগ্রেড করার জন্য কাজ করছে।

 

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে। যার মাধ্যমে গুগল চ্যাটজিপিটি এবং অন্যান্যদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। পিচাই মনে করেন, এআই বিভিন্ন অনুসন্ধানমূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গুগল তার ক্ষমতাকে আরও উন্নত করবে।

 

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এআই-চালিত সার্চ ইঞ্জিনগুলো ব্যক্তিগত কম্পিউটার এবং ক্লাউড কম্পিউটিং-এর অগ্রগতির মতো অনুসন্ধানসহ প্রতিটি সফটওয়্যার বিভাগকে নতুন আকার দেবে।

 

পিচাইয়ের মতে, গুগলের চ্যাটবট বার্ডটি এখনও ট্র্যাকশন অর্জন করতে পারেনি। গুগলের সার্চ ইঞ্জিনে এআই-এর ব্যবহার, সার্চের অভিজ্ঞতা উন্নত করতে এবং প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com