সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

আজ শুক্রবার (৫ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আর সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ী, এবার প্রতি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেন।

 

এর বাইরে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি।

 

এক ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে শিক্ষার্থীদের। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পাওয়া প্রার্থীরা অকৃতকার্য বলে গণ্য হবেন।

 

গত ২৮ মার্চ দেশজুড়ে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com