সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মানসম্পন্ন বই প্রকাশে এগিয়ে আসতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

মানসম্পন্ন বই প্রকাশে এগিয়ে আসতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি মানসম্পন্ন বই প্রকাশে প্রকাশকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

 

আজ শনিবার সকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ পুস্তক  প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) রাজধানী শাখার ৪১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

 

 

প্রতিমন্ত্রী  বলেন, ‘বই হচ্ছে জ্ঞানের আধার। আর জ্ঞানমনস্ক ও রুচিশীল পাঠক সৃষ্টিতে মানসম্পন্ন বইয়ের বিকল্প নেই। প্রতি বছর অমর একুশে বইমেলায় হাজার হাজার বই প্রকাশিত হয়। তাই  প্রকাশকদের মানসম্পন্ন বই প্রকাশে এগিয়ে আসতে হবে।’

 

তিনি আরও বলেন, প্রকাশিত বইয়ের কয়টি বই মানসম্পন্ন সেটি পর্যালোচনার এখনই উপযুক্ত সময়। আর এক্ষেত্রে মূল দায়িত্ব প্রকাশকদের।

 

 

 

কে এম খালিদ বলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ২৬ হাজারেরও বেশি সদস্যের একটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সদস্যদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে।

 

প্রকাশকদের সকল যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শ্রেষ্ঠ প্রকাশকদের বাংলা একাডেমি পুরস্কার প্রদান, আন্তর্জাতিক বইমেলা আয়োজন, জেলা ও বিভাগীয় পর্যায়ে বইমেলা আয়োজন, বই কেনার বাজেট বৃদ্ধি ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এ সব বিষয়ে বাপুসকে লিখিত প্রস্তাব দেওয়ার কথা উল্লেখ করে তিনি  সাধারণ সভার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

 

বাপুসের রাজধানী শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল চৌধুরী, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান হোসেন এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন।

 

এ ছাড়া সভায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলা, বাপুসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ওসমান গণি, সহ-সভাপতি শ্যামল পাল ও ওয়াহিদুজ্জামান সরকার জামাল এবং সাবেক সভাপতি আলমগীর শিকদার লোটন বক্তব্য রাখেন

 

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাপুসের রাজধানী শাখার সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান।

 

অনুষ্ঠানে কবি কামাল চৌধুরীকে বাপুসের উপদেষ্টা হিসেবে বরণ করে নেয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com