সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী বেড়ে ৫২

২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী বেড়ে ৫২

নিজস্ব প্রতিবেদক:

দেশে ফের বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ৫২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে তাদের কেউ মারা যায়নি।

 

শনিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫১ জনই ঢাকার এবং বাকি একজন ঢাকার বাইরের।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৬২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১৪২ জন, আর বাকি ২০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৪১৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৪০ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com