রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যান আ.লীগ থেকে বহিষ্কার

সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যান আ.লীগ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থেকে বহিষ্কার করা হয়েছে।

 

শনিবার (১৭ জুন সকালে) বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান বাবুকে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করা হয়।

 

 

 

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলানিউজের জেলা প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বুধবার (১৪ জুন) তার ওপর সন্ত্রাসীরা হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যমে মূল হোতা চেয়ারম্যান বাবুর নাম উঠে আসে। এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। কেন বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়ে সাতদিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।

 

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম বলেন, চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে এর আগের নারী কেলেঙ্কারির ঘটনা ছিল। সম্প্রতি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা হিসেবে তার নাম শুনা যাচ্ছে এতে করে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। তাই বাবুকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com