বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
সংগীতশিল্পী বুলবুল মহলানবীশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংগীতশিল্পী বুলবুল মহলানবীশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী বুলবুল মহলানবীশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুণী এ শিল্পীর চিরপ্রস্থানকে সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেছেন তিনি।

 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম ছিলেন বুলবুল মহলানবীশ। শুক্রবার (১৪ জুলাই) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গুণী এ কণ্ঠশিল্পীর মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নজরুল সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ একাধারে কবি, লেখক, সংগীত, নাট্য ও আবৃত্তিশিল্পী এবং টিভি-বেতার-মঞ্চে শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠানের নন্দিত উপস্থাপক ছিলেন।

 

তিনি বলেন, দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম এ পুরোধা ব্যক্তিত্ব নজরুল সংগীতশিল্পী পরিষদের সহ-সভাপতি, রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদকসহ জাতীয় কবিতা পরিষদ, কচিকাঁচার মেলা, উদীচী, সেক্টর কমান্ডারস ফোরাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী পরিষদসহ বহু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। এ গুণী শিল্পী তার কর্মের মাধ্যমে দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

 

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com