মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের জামিন

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের জামিন

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বুয়েটে অধ্যয়নরত ২৪ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন দিয়েছেন আদালত। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিছুক্ষণ পর  আইনজীবী শিশু আদালতে জামিন চাইবেন বলে জানা গেছে।

 

আজ বুধবার (২ আগস্ট) জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল।

 

 

 

 

তিনি বলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী। তারা হাওরে ঘুরতে এসেছিলেন। পুলিশ শুধু সন্দেহের বশে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। সবাই মেধাবী শিক্ষার্থী। এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

 

গ্রেপ্তার আরও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com