শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাইক্রোবাস আটক

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাইক্রোবাস আটক

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঘিলাতলী আখড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মাইক্রোবাস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মঈন উদ্দিন জানান- বুধবার রাত ৮ টায় মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার চেঙ্গারবাজার-মৌজপুর সড়কের ঘিলাতলী আখড়া এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-গ-১৪-৬৫৯২ মাইক্রোবাসসহ ৯৬ কেজি গাঁজা আটক করেন।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ লক্ষ ৩৬ হাজার টাকা।

মাধবপুর (হবিগঞ্জ) থেকে মোঃ নজরুল ইসলাম খান

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com