শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
‘আমি নিশ্চিত হুমায়ুন আহমেদ খুব খুশি হয়েছেন’

‘আমি নিশ্চিত হুমায়ুন আহমেদ খুব খুশি হয়েছেন’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’তে সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন গায়িকা, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রচনা অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ ছবির জন্য তিনি এ সম্মাননা পাচ্ছেন।

ছবিটির মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় প্রথম আত্মপ্রকাশ করেন মেহের আফরোজ শাওন। সেই সঙ্গে এবার পেয়ে গেছেন সেরা কণ্ঠশিল্পীর পুরস্কারও।

এপ্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, “হুমায়ূন আহমেদ সবসময় আমাকে গান গাইতে উৎসাহিত করতেন। আমি না চাইলেও জোর করতেন। বলতেন, ‘গাও। দেখ একদিন এই গানের জন্যই তুমি স্বীকৃতি পাবে।’ আজ মনে হয় তার কথাই সত্যি হয়েছে। আমি নিশ্চিত, আমার এ প্রাপ্তিতে হুমায়ুন আহমেদও খুব খুশি। ”

২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি মুক্তি পায় মাহিয়া মাহি ও রিয়াজ অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার রচনা নিয়েই এটিই ছিল প্রথম চলচ্চিত্র। সেসময় বেশ সাড়া জাগিয়েছিল ছবিটি। ছবিটিতে আরও অভিনয় করেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী, আজাদ আবুল কালাম
জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com