বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আগামীকাল উদ্বোধন হচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথ

আগামীকাল উদ্বোধন হচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথ

ব্রাহ্মণবাড়িয়া থেকে রিফাত আন নাবিল: অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আখাউড়া-আগরতলা রেলপথ। আগামীকাল পহেলা নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এই প্রকল্পটির উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনকে ঘিরে ইতোমধ্যে একাধিক ট্র্যায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। সর্বশেষ গতকাল সোমবার সফলভাবে এই প্রকল্পের চূড়ান্ত ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১২ টা ২০ মিনিটে পাঁচটি খালি বগি নিয়ে ট্রেনটি ভারতের নিশ্চিন্তপুরে যাত্রা করে। এর আগে আখাউার গঙ্গাসাগর রেলস্টেশনে কাষ্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম শুরু হয়। ট্রেনের পরিচালক, সহকারী পরিচালক, চালকসহ ৭ জন সেখানে তাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ট্রেনটি নিয়ে ভারতের নিশ্চিন্তপুর যান এবং ফিরে আসেন। ট্রায়ালরানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আন্তঃদেশীয় এই রেলপথটি এখন উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত।

২০১৮ সালের জুলাইয়ে আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এ রেলপথ নির্মাণ কাজ শুরু হয়। রেলপথটির বাংলাদেশ অংশে রয়েছে ৬.৭৮ কিলোমিটার। ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ট্রেক্স ম্যাকো রেল এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড প্রকল্পটির কাজ বাস্তবায়ন করে।

এই প্রকল্পের প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া আগামীকাল ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পটির উদ্বোধন করবেন।

সট:, আখাউড়া- আগরতলা রেলপথ।

এদিকে চূড়ান্ত ট্র্যায়াল রানের মাধ্যমে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রকল্পের ঠিকাদার টেক্সমেকোর কান্ট্রি হেড শরৎ শর্মা ।

মোট ৪৭৭ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটির বাংলাদেশ অংশে ব্যয় হচ্ছে ২৪১ কোটি টাকা। করোনাসহ নানা সংকটের কারনে প্রকল্পটি শেষ করতে সময় লাগছে পাঁচ বছরেরও বেশী। রেলপথটি চালু হলে ভারত বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com