বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল

সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল

ডেস্ক নিউজ: বিএনপিসহ বিরোধীদের ডাকা তৃতীয় দফার সর্বাত্মক অবরোধে সারাদেশে দায়িত্ব পালন করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৪৬০টি টহল দল।

বুধবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে।

এদিকে সারাদেশে বিএনপি-সমমনাদের তৃতীয় দফার অবরোধ চলছে। পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকার বিরোধী দলগুলো। বুধবার (৮ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার ভোর পর্যন্ত।

অন্যদিকে অবরোধের আগের দিন মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টায় রাজধানীর মালিবাগ এলাকায় একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা রক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com