মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পরীমণি মেজো, তমা সেজো, পূজা আমার ছোট বোন : অপু বিশ্বাস

পরীমণি মেজো, তমা সেজো, পূজা আমার ছোট বোন : অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদন: চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বেশ সক্ষতা গড়ে উঠেছেন পরীমণির। পাশাপাশি আছেন নায়িকা তমা মির্জাও।

কিছুদিন পর পরই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একসঙ্গে তাদের ছবি বা ভিডিও। এবার সেই কাতারে যুক্ত হলেন পূজা চেরীও। পরীমণি মেজো, তমা সেজো, পূজা আমার ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস।

সোমবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। অপু বলেন, আমরা একে অপরের সাথে সর্বদা যোগাযোগ রাখি। ফোনে কথা হয়। ওরা সন্তান নিয়ে মাঝেমাঝে অনেক কিছু বুঝে উঠতে পারে না। তখন আমাকে ফোন করে জানতে চায়। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় বিধায় সম্পর্কটাও সুন্দর আছে। পাশে থাকা পূজা চেরি বলেন, আমি অপুদি’র ছোট বোন। আমরা প্রথম বারের মতো একসাথে ইন্টারভিউ দিচ্ছি আজ। পূজা চেরি সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘নূরজাহান’ সিনেমায় পূজা যা অভিনয় করেছে, তা হয়তো আমিও করতে পারতাম না। একজন পরিপূর্ণ নায়িকার সংজ্ঞা বলতে গেলে আমি পূজা চেরির কথাই বলব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com