মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমল

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমল

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দুই মাসের মধ্যে কমাবে না- এমন ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৫ ডলার কমে ৮২ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৫ ডলার কমে ৭৭ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, সুদের হার কমানোর ক্ষেত্রে নীতি-নির্ধারকরা আরও দুই মাস সময় নিতে পারেন। এই সিদ্ধান্তে ধীরগতিতে প্রবৃদ্ধি হওয়ার পাশাপাশি তেলের চাহিদা কমতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সপ্তাহের ভিত্তিতেও কমতে যাচ্ছে উভয় বেঞ্চমার্কের দাম। এর আগের দুই সপ্তাহ দাম বাড়তির দিকে ছিল। তবে চাহিদা ও সরবরাহের উদ্বেগের কারণে শিগগিরই দাম আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রসহ সুদের হার বাড়তি থাকলেও তেলের চাহিদা ভালো অবস্থানে রয়েছে।

জেপিমরগ্যান নির্দেশন সূচক বলছে, ২১ ফেব্রুয়ারির পর থেকে তেলের চাহিদা বেড়েছে। ফলে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল তেল প্রয়োজন হচ্ছে। শুক্রবার এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়।
খবর রয়টার্স

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com