মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিতর্কিত-দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি

বিতর্কিত-দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি

প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত-দলবাজ বিচারপতিদের দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে রোববারের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন, আমরা এই দাবির সঙ্গে একমত। আজকের মধ্যে তাদের পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, যেসব বিচারপতি সততা ও সাহসিকতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করেছেন, তাদের ভয় নেই।

এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, আমরা একজন সৎ, সাহসী ও যোগ্য মানুষকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দেখতে চাই। যিনি সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সময় সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম ও ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com