ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক-৩

বদিউজ্জামান রাজাবাবু : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফকির পাড়া এলাকায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ আগষ্ট) রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলে এ অভিযান। বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন রাব্বির নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের উপস্থিতিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকির পাড়া মহল্লার লালচাঁনের ছেলে মো. জাকির হোসেন, আমজাদ আলীর ছেলে মো. আলম ও মো. আইনাল হকের ছেলে মো. ইদুল। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অবিস্ফোরিত ৩টি ককটেল, ১টি রামদা, ৫টি চাপাতি, ১টি কাঠের বাটসহ চাকু, ১০টি ছোট চাকু ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদেরকে উদ্ধারকৃত আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিলো নিউজ তৈরী পর্যন্ত। আটককৃতরা ভাড়াটিয়া হিসেবে টাকার বিনিময়ে বিভিন্ন সময় ককটেল বিস্ফোরণ ঘটাতেন বলে তারা স্বীকার করেছেন। আসামিদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

ভিশন বাংলা ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক-৩

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৪

featured Image
বদিউজ্জামান রাজাবাবু : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফকির পাড়া এলাকায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ আগষ্ট) রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলে এ অভিযান। বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন রাব্বির নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের উপস্থিতিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকির পাড়া মহল্লার লালচাঁনের ছেলে মো. জাকির হোসেন, আমজাদ আলীর ছেলে মো. আলম ও মো. আইনাল হকের ছেলে মো. ইদুল। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অবিস্ফোরিত ৩টি ককটেল, ১টি রামদা, ৫টি চাপাতি, ১টি কাঠের বাটসহ চাকু, ১০টি ছোট চাকু ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদেরকে উদ্ধারকৃত আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিলো নিউজ তৈরী পর্যন্ত। আটককৃতরা ভাড়াটিয়া হিসেবে টাকার বিনিময়ে বিভিন্ন সময় ককটেল বিস্ফোরণ ঘটাতেন বলে তারা স্বীকার করেছেন। আসামিদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত