শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
তালাকের ৫০ বছর পর আবারো বিয়ে!

তালাকের ৫০ বছর পর আবারো বিয়ে!

ভিশন বাংলা ডেস্ক: ১৯৫৫ সালে বিয়ে করেছিলেন হ্যারল্ড হল্যান্ড ও লিলিয়ান বারনেস। তারা যুক্তরাষ্ট্রের কেন্টাকির বাসিন্দা। এরপর হয়েছেন পাঁচটি সন্তানের পিতা-মাতা। ১৯৬৭ সালে তালাক হয়ে যায় এই দম্পতির। ৫০ বছর পর আবারো মিলন হচ্ছে তাদের। তারা চলতি মাসের (এপ্রিল) ১৪ তারিখকে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

তালাক হয়ে যাবার পরও তাদের মধ্যে বন্ধুত্ব অটুট ছিল। দুজনে অন্য মানুষের সঙ্গে ঘরও বেঁধেছিলেন। ২০১৫ সালে হ্যারল্ডের দ্বিতীয় স্ত্রী ও লিলিয়ানের দ্বিতীয় স্বামী মারা যান। এরপর আবার পরস্পরের কাছাকাছি আসেন হ্যারল্ড ও লিলিয়ান।

তালাকের ৫০ বছর পর একটি পারিবারিক অনুষ্ঠানে সাবেক এই দম্পতির দেখা হয়। পরস্পরকে দেখে দুজনেই অনুভব করেন, মনের টান এখনো অটুট আছে। সেই থেকে আবার নিয়মিত যোগাযোগ শুরু। একপর্যায়ে ফের বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।

হ্যারল্ডের বয়স এখন ৮৩ বছর, লিলিয়ানের ৭৮।

হ্যারল্ড বলেন, ‘প্রথম বিয়ে না টেকার শতভাগ দোষ আমার। তবে তখন লিলিয়ানকে আমি সবই দিয়ে গিয়েছিলাম। আমাদের সন্তানদের অবহেলা করিনি আমি।’

তিনি বলেন, ‘এবার চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। সে সময়ে স্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে এবার যা করতে ইচ্ছে হবে, তাই করব আমরা। যেখানে ঘুরতে যেতে চাইবে, সেখানেই লিলিয়ানকে নিয়ে যাবো আমি।’

সূত্র: ফক্স নিউজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com