বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
রাজধানী ভাষানটেকে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

রাজধানী ভাষানটেকে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

মোঃ সুরুজ, স্টাফ রির্পোটার: রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল চারটা থেকে এ কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় পল্লবি জোনের এসি পহন চাকমা এবং ওসি শাহ মোঃ ফয়সাল আহম্মেদ (ভাষানটেক থানা) নেতৃত্বে পুলিশের মোবাইল টিমের মাধ্যমে আজ মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিট থেকে ভাষানটেক থানাধীন ১৪ নম্বর গোল চত্ত্বর এরিয়াতে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্য পরিচালনা করেন।

প্রতিদিন পালাক্রমে দুবার এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথমে বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং পরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হবে। এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলাকালে নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সকল যানবাহন চালক ও যাত্রীদের সহযোগিতার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তবে রাজধানীতে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম কত দিন চলবে সেই বিষয়ে এখনই কিছু জানানো হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com