বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
গোপালগঞ্জে হত্যা মামলায় ৪ সন্তানের জনক জামাল মিয়া আটক

গোপালগঞ্জে হত্যা মামলায় ৪ সন্তানের জনক জামাল মিয়া আটক

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের সদর থানাধীন জামাল মিয়াকে স্বেচ্ছাসেবক দলের দিদার হত্যা মামলায় আটক করেছেন গোপালগঞ্জ থানা পুলিশ। জামাল মিয়ার স্ত্রী মারা গেছেন এক মাস আগে রেখে গেছেন দুইটি জমজ নবজাতক শিশু ৷ বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে৷ এখন আমরা কীভাবে বাঁচবো কথাগুলো শিশু সাজ্জাদের(১৩)।
গোপালগঞ্জ কোটালীপাড়া থানা পুলিশ গত শুক্রবার চিত্রাপাড় গ্রাম থেকে জামাল মিয়াকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় স্থানান্তর করে এবং স্বেচ্ছাসেবক দলের দিদার হত্যা মামলায় জেল হাজতে পাঠানো হয়৷ জানা যায় যে জামাল কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নহে।
দিনমজুর জামাল মিয়ার চারটি সন্তান দেখার জন্য কেউ নেই৷ জামাল মিয়ার ভাই মনির মিয়া বলেন, আমার ভাই বর্তমানে কোন রাজনীতির সাথে জড়িত নয়৷ তবে কেনো আমার ভাইকে দিদার হত্যা মামলায় আটক করেছে কিছুই বুজতে পারি নাই। আমার ভাই জামাল মিয়ার দুইটি জমজ নবজাতক শিশু ও দুই সন্তান রেখে তার স্ত্রী মারা জান। শিশু সাজ্জাদ(১৩) বলেন, আমার বাবাকে গোপালগঞ্জ থানা পুলিশ ধরে নিয়ে গেছে। এখন আমরা কীভাবে বাঁচবো আমার মা মারা গেলে এক মাস আগে এখন বাবাই আমাদের সব । আমার বাবাকে যদি কাছে না পাই তবে আমাদের বেঁচে থেকে লাভ কি কে আমার দেখবে কে আমাদের সান্ত্বনা দিবে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিশেষ অনুরোধ আমার বাবা কে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি শিশু সাজ্জাদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com