বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি চ‍্যানেল এস এর বায়েজিদ, সম্পাদক বিজয় টিভির সবুজ

ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি চ‍্যানেল এস এর বায়েজিদ, সম্পাদক বিজয় টিভির সবুজ

নিজস্ব প্রতিবেদক:

পাবনার ঈশ্বরদীতে টিভি সাংবাদিকদের সমন্বয়ে “ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাব” নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে মঙ্গলবার রাতে ঈশ্বরদীর একটি অভিজাত রেস্টুরেন্টে এক সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে টিভি সাংবাদিকদের নতুন এ সংগঠনের আগামী দুই বছরের জন‍্য একটি কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে “চ‍্যানেল এস” এর পাবনা পশ্চিম প্রতিনিধি বায়েজিদ বোস্তামী এবং বিজয় টিভির ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ সংগঠনের কমিটির অন‍্যান‍্যরা হলেন সহ- সভাপতি মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভির ঈশ্বরদী প্রতিনিধি রাসেল হোসাইন , অর্থ সম্পাদক এশিয়ান টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, দপ্তর সম্পাদক মাইটিভির ঈশ্বরদী প্রতিনিধি আলিফ হাসান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com