বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত

গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের প্রবীণ সাংবাদিক, দৈনিক দি নিউ নেশন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত করা হয়। গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে তাঁর কবরের পাশে ৯ ডিসেম্বর সোমবার সকালে ফাতেহা পাঠ ও মোনাজত করা হয়। এসময় উপস্থিত ছিলেন লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুল, নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, দৈনিক ভোরের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহজাহান খান, সাপ্তাহিক আদর্শ বাণী পত্রিকার বার্তা সম্পাদক রেজাউল করিম মোল্লা, দৈনিক ভোরের আলো পত্রিকার বার্তা সম্পাদক বিপ্লব বৈরাগী, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ কাজল মিয়া ও মরহুমের ছেলে দৈনিক দি নিউ নেশন পত্রিকার বর্তমান জেলা প্রতিনিধি বিপ্লব বাদামী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠের পর মরহুম নজরুল ইসলাম বাদামীর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com