সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন যারা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন যারা

ভিশন বাংলা ডেস্ক: দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলা-কুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’ প্রদানের ঘোষণা দিয়েছে সরকার।

তথ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (৫ এপ্রিল) পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও চলচ্চিত্রের নাম ঘোষণা করেছে।

শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ‘অজ্ঞাতনামা’। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন ‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত একই চলচ্চিত্রের অভিনেতা সুচিন্তা চৌধুরী চঞ্চল (চঞ্চল চৌধুরী)।

আর শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রীর পুরস্কার লাভ করছেন যৌথভাবে ‘অস্তিত্ব’ চলচ্চিত্রের জন্য নুসরাত ইমরোজ তিশা ও ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের জন্য কুসুম শিকদার।

এছাড়া, আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন ফরিদা আক্তার (ববিতা) ও আকবর হোসেন পাঠান (ফারুক)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com