ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

সালমানের জামিন মামলার রায় স্থগিত, আজও জেলেই থাকবেন তিনি

ভিশন বাংলা ডেস্ক: ভারতের যোধপুর কেন্দ্রীয় কারাগারে প্রথম রাত কেটেছে বলিউড সুপারস্টার সালমান খানের। বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেল থেকে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি। কারাগারে তার পরিচয় কয়েদি নম্বর ১০৬। রাখা হয়েছে কারাগারের ২ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার হরিণ শিকার মামলায় তাকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সাজা দিয়েছেন বিচারিক আদালত। এরপর পুলিশ ওয়ারেন্ট ইস্যু করে তাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যায়। একই মামলায় ২০০৭ সালে কয়েকদিনের জন্য সালমান খানকে কারাগারে থাকতে হয়েছিল। তখন কারাগারের ভিআইপি সুবিধা ভোগ করেছিলেন ‘ভাইজান’। তবে এবার আর তেমনটি হচ্ছে না। অন্যসব সাধারণ কয়েদির মতোই একটি রাত পার করতে হয়েছে তাকে। জেলের মেঝেতে শুয়েই রাত কাটান এই অভিনেতা। সেই সঙ্গে জেলে প্রথম রাত কাটানোর জন্য সালমানকে ৪টি কম্বল দেওয়া হয়। কিন্তু, কোনও কিছু তিনি ব্যবহার করেননি। পাশাপাশি রাতে জেলের কোনও খাবারই তিনি মুখে তোলেননি। কারাগারের ডিআইজি বিক্রম সিং বলেন, সালমান খানকে কয়েদি নম্বর ১০৬ দেওয়া হয়েছে এবং ২ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। নিয়মানুযায়ী তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে, কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনি কারাগারে বাড়তি কোনো সুবিধা চাননি। শুক্রবার (৬ এপ্রিল) তাকে কয়েদিদের পোশাক পরানো হবে। তার ওয়ার্ডে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন রাজস্থান রাজ্যের যোধপুরের কাছে কঙ্কণী গ্রামে বিরল প্রজাতির দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। ১৯৯৯ সালে এ ঘটনায় মামলা করা হয়। মামলাটির চূড়ান্ত যুক্তিতর্ক শুরু হয়েছিল ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর। চলতি বছরের ২৪ মার্চ দুই পক্ষের প্রশ্নোত্তর পর্ব শেষে ৫ এপ্রিল চূড়ান্ত রায় দেন আদালত। একই মামলার অন্য আসামি সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমকে আদালত বেকসুর খালাস দেন।

ভিশন বাংলা ২৪

শনিবার, ০২ মে ২০২৬

সালমানের জামিন মামলার রায় স্থগিত, আজও জেলেই থাকবেন তিনি

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত