বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
সিরাজগঞ্জের তাড়াশে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে “দৈনিক চাঁদনী বাজার” পত্রিকার ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জের তাড়াশে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে “দৈনিক চাঁদনী বাজার” পত্রিকার ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ জাহাঙ্গীর আলম তাড়াশ থেকে:

শুক্রবার দুপুরে তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে বগুড়া থেকে প্রকাশিত “দৈনিক চাঁদনী বাজার” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল কাদের।

বক্তব্য রাখেন, পত্রিকাটির চলনবিল প্রতিনিধি ফিরোজ আল আমীন, তাড়াশ প্রতিনিধি মজিবর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন প্রমূখ।

এ সময় বক্তাগণ “দৈনিক চাঁদনী বাজার” পত্রিকাটি ৩৪ বছর পেরিয়ে ৩৫ বছর পদার্পণ করায় প্রকাশক সাবু ইসলাম ও ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড. ওবায়দুল ইসলামসহ পত্রিকা পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় উত্তরবঙ্গের মূখোপত্র হিসেবে দীর্ঘদিন ধরে নিরালস ভাবে কাজ করে যাওয়া পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com