মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
জামিনে অপেক্ষা বাড়ছে সালমানের

জামিনে অপেক্ষা বাড়ছে সালমানের

ভিশন বাংলা ডেস্ক : কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় শুক্রবার সালমান খানের জামিনের আবেদনে রায়দান স্থগিত রাখে আদালত।

শনিবার তাঁর সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এই মামলার বিচারপতি হঠাৎ বদলি হয়ে যাওয়ায় আজও হচ্ছে না জামিনের শুনানি। ফলে আরো কিছু রাত জেলেই কাটাতে হতে পারে ভাইজানকে।

যোধপুরের দায়রা আদালতের বিচারপতি রবীন্দ্র কুমার যোশীসহ আরো ৮৭ জন জেলা ও দায়রা আদালতের বিচারপতিদের বদলির নির্দেশ দিয়েছে রাজস্থান হাই কোর্ট। শনিবার সালমান খানের জামিনের আবেদন শোনার কথা ছিল বিচারপতি যোশীর।

বৃহস্পতিবার থেকে যোধপুর সেন্ট্রাল জেলে রাত কাটাতে হচ্ছে অভিনেতা সালমান খানকে। সালমানের শাস্তিতে ইতিমধ্যে হতাশা প্রকাশ করেছেন বলিউডের অনেক অভিনেতাই।

অন্যদিকে যোধপুরের ডিআইজি(কারা) বিক্রম সিং জানিয়েছেন জেলে স্টার হিসেবে কোনো বিশেষ সুবিধে দেওয়া হবে না সালমানকে।-টাইমস অব ইন্ডিয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com