বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন অনুষ্ঠিত

সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন অনুষ্ঠিত

এরশাদ উল্লাহ:

১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জনকল্যাণ সচিব মোঃ রাসেল ইসলাম জীবন ৩১ মার্চ ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের বন্দরে সংবাদ সংগ্রহের সময় ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হয়। এছাড়াও সারা দেশে সাংবাদিক দের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, উপদেষ্টা মোঃ আলমগীর গনি, মোঃ আবুল বাসার মজুমদার, সহ সভাপতি মোঃ জামাল হোসেন,মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, নীতি নির্ধারক সদস্য মোহাম্মদ মন্জুর হোসেন, যুগ্ম মহাসচিব সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো,সহকারী মহাসচিব মোঃ সরকার জামাল হোসেন, সাংগঠনিক সচিব মোঃ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, অর্থ সচিব মোঃ আবেদ আলী, প্রশিক্ষণ সচিব মোঃ আজিবুল হক পার্থ, তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, ঢাকা বিভাগের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান প্রধান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আহমেদ আলী ,বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) এর কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মোঃ ফয়সাল হাওলাদার ,সদস্য,আবুল কালাম আজাদ,এরশাদ উল্লাহ সহ নেতৃবৃন্দ।মানববন্ধনে নেতৃবৃন্দ রাসেল ইসলাম জীবন সহ সারা দেশে সাংবাদিক দের উপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com