শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ইইউ

সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ইইউ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংখ্যালঘু ও নারীদের বিষয়ে আমাদের দলের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে কেন্দ্রীয় কার্যালয়ে যান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠক শেষে গণমাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে নায়েবে আমির জানান, ইউরোপীয় ইউনিয়ন ও জামায়াতের কাজের ক্ষেত্রে সহযোগিতামূলক আলোচনা হয়েছে।

তিনি বলেন, নারী ও পুরুষ প্রত্যেকের অধিকারের ব্যাপারে জামায়াত অত্যন্ত সচেতন। তবে যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তাই এ বিষয়ে দ্বিমত পোষণ করেছে জামায়াত। সব মিলিয়ে সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে ইইউ সন্তুষ্ট হয়েছে।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার টাইমলাইনের বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে জামায়াত। নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে জামায়াত সিসিটিভি ক্যামেরার দাবি করেছে। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ভারসাম্য চায় জামায়াত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com