ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

স্বস্তির খবর দিলেন উপদেষ্টা আসিফ

স্বস্তির খবর দিলেন উপদেষ্টা আসিফ
ডেস্ক নিউজ: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৩৫০ কোটি মার্কিন ডলার, যা আগের পুরো অর্থবছরের মোট পরিশোধের পরিমাণকেও ছাড়িয়ে গেছে। আজ ৩০ মে (শুক্রবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে আসিফ মাহমুদ এই তথ্য জানান। তিনি আরও বলেন, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ আসল বাবদ পরিশোধ করেছে প্রায় ২০২ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৬৬ কোটি ডলার— অর্থাৎ ৩২ দশমিক ৮৬ শতাংশ বেশি।  

ভিশন বাংলা ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

স্বস্তির খবর দিলেন উপদেষ্টা আসিফ

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৫

featured Image
ডেস্ক নিউজ: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৩৫০ কোটি মার্কিন ডলার, যা আগের পুরো অর্থবছরের মোট পরিশোধের পরিমাণকেও ছাড়িয়ে গেছে। আজ ৩০ মে (শুক্রবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে আসিফ মাহমুদ এই তথ্য জানান। তিনি আরও বলেন, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ আসল বাবদ পরিশোধ করেছে প্রায় ২০২ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৬৬ কোটি ডলার— অর্থাৎ ৩২ দশমিক ৮৬ শতাংশ বেশি।  

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত