বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
শেরপুরে পানিতে ডুবে নিলা ও শীলা নামে দুই জমজ বোনের মৃত্যু

শেরপুরে পানিতে ডুবে নিলা ও শীলা নামে দুই জমজ বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকায় পানিতে ডুবে নিলা ও শীলা নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১মে) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের বাবা একজন রিক্সা চালক। তারা দুই বোনই স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষার্থী।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সকলের অজান্তে ৫ বান্ধবী মিলে বাড়ির পাশের একটি নালায় গোসল করতে যায়।গোসল করাবস্থায় জমজ দুই বোন নিলা ও শিলা সহ আরো একজন জন পানিতে ডুবে যায়।স্থানীয়রা দেখতে পেয়ে ওই নালা থেকে তাদেরকে দ্রুত উদ্ধার করে।উদ্ধারকৃত ওই ৩ জনের মধ্যে নিলা ও শীলা মৃত্যুবরণ করে।
এদিকে অপর একজনকে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com