বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ভ্রাম্যমাণ প্রতিনিধি মোল্লা জাহাঙ্গীর আলম:

খুলনার খানজাহান আলী সেতু (রূপসা সেতু)’র পশ্চিম প্রান্তে দারোগার লীজ নামক স্থানে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও চারজন। সোমবার ৯জুন ২০২৫ এর সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক রফিকুল ইসলাম ( ৫৬) ও যাত্রী তানজিল, আহতরা হলেন নিহত তান‌জি‌লের বড় ভাই মো. জিহাদ (২৮), ট্রাকের যাত্রী মো. জালাল (৪৮),ট্রাকের হেল্পার মো. ইমন (১৬) ও ট্রাক চালক মো. আল আমিন (২০)।

লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, সোমবার ভোরের দিকে চাদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল।

এ সময়ে বাগেরহাট থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজিল নিহত হন।আহতরা হলেন নিহত তান‌জি‌লের বড় ভাই মো. জিহাদ (২৮), ট্রাকের যাত্রী মো. জালাল (৪৮),ট্রাকের হেল্পার মো. ইমন (১৬) ও ট্রাক চালক মো. আল আমিন (২০)।

লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, সোমবার ভোরের দিকে চাদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজিল নিহত হন।

এ সময়ে আহত হন ইজিবাইকের আরও ৪ যাত্রী। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com