ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

কমনওয়েলথ গেমসে রুপা জিতলেন বাংলাদেশের বাকি

ভিশন বাংলা ডেস্ক: গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতেছেন এ শুটার।
 রবিবার বেলমন্ট শুটিং সেন্টারে ২৪৪.৭ স্কোর করে রুপা জেতেন বাকি। স্বাগতিক অস্ট্রেলিয়ার ডেইন স্যাম্পসন ২৪৫ স্কোর করে জেতেন সোনা।
বাকি কোয়ালিফিকেশনে ৬ষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন। কমনওয়েলথ গেমসে শুটিং বরাবরই বাংলাদেশের প্রত্যাশার ডিসিপ্লিন। দেশটির আগের সব সাফল্যই এসেছে শুটারদের হাত ধরে। ১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় করেন আতিকুর রহমান ও আবদুস সাত্তার নিনি জুটি। ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক আসে আসিফ হোসেন খানের হাত ধরে। এ ছাড়া ২০০৬ সালে মেলবোর্ন কমনওয়েলথ গেমসে বাংলাদেশের শুটাররা জেতেন রৌপ্য পদক। ২০১০ সালে দিল্লিতেও দলগততে ব্রোঞ্জ উপহার দেন তারা। ২০১৪ সালের পর ২০১৮ সালেও রৌপ্যপদক এলো বাকির হাতে।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কমনওয়েলথ গেমসে রুপা জিতলেন বাংলাদেশের বাকি

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০১৮

featured Image
ভিশন বাংলা ডেস্ক: গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতেছেন এ শুটার।
 রবিবার বেলমন্ট শুটিং সেন্টারে ২৪৪.৭ স্কোর করে রুপা জেতেন বাকি। স্বাগতিক অস্ট্রেলিয়ার ডেইন স্যাম্পসন ২৪৫ স্কোর করে জেতেন সোনা।
বাকি কোয়ালিফিকেশনে ৬ষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন। কমনওয়েলথ গেমসে শুটিং বরাবরই বাংলাদেশের প্রত্যাশার ডিসিপ্লিন। দেশটির আগের সব সাফল্যই এসেছে শুটারদের হাত ধরে। ১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় করেন আতিকুর রহমান ও আবদুস সাত্তার নিনি জুটি। ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক আসে আসিফ হোসেন খানের হাত ধরে। এ ছাড়া ২০০৬ সালে মেলবোর্ন কমনওয়েলথ গেমসে বাংলাদেশের শুটাররা জেতেন রৌপ্য পদক। ২০১০ সালে দিল্লিতেও দলগততে ব্রোঞ্জ উপহার দেন তারা। ২০১৪ সালের পর ২০১৮ সালেও রৌপ্যপদক এলো বাকির হাতে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত