ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

কনস্টেবলকে স্যার ডেকে ধরা খেলেন ভুয়া নারী এস আই

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে ছদ্মবেশে থানায় প্রবেশের সময় এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৪ জুলাই রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তানিয়া (২৭) নামের ওই নারী পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে থানায় আসেন। অভিযোগ জানানোর সময় তিনি পুলিশের ইউনিফর্ম পরিহিত ছিলেন এবং নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেন। এসময় তিনি একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করলে কর্তব্যরত ডিউটি অফিসারের সন্দেহ হয়। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হলে তিনি পুলিশের সদস্য নন বলে প্রমাণ পাওয়া যায়। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম আবু তালেব। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে জিএমপি’র পোশাকসহ পুলিশের ব্যবহারিত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি বিবাহিত এবং এক পুত্রসন্তানের জননী। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, তানিয়া নামের ওই ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছেন, অথবা কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভিশন বাংলা ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কনস্টেবলকে স্যার ডেকে ধরা খেলেন ভুয়া নারী এস আই

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত