ঢাকা    শুক্রবার, ০১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

পুলিশের টিয়ারসেলে ছত্রভঙ্গ কোটা সংস্কার আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শাহবাগে আন্দেলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ রবিবার রাত পৌনে ৮টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ারসেল ও লাঠিপেটা করে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও চালায় পুলিশ। এরপরই ফাঁকা হয়ে যায় শাহবাগ। এর আগে পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে সরে যেতে তাদের সঙ্গে আলোচনা করে। তবে কোটা সংস্কারে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে শাহবাগের অবস্থান থেকে সরবে না বলে জানিয়েছিল আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। সরে যাওয়ার সময় আন্দোলনকারীদের একটি অংশ টিএসসির কাছে কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে খবর পাওয়া গেছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা শেষে শাহবাগে এসে অবস্থান নেন। এতে করে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় পাঁচ ঘণ্টার অবস্থার নীরবতা শেষে পুলিশ অ্যাকশনে যায়। লাটিপেটা ও কাঁদানে গ্যাসের মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। তাদের বেশির ভাগ সরে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে। অনেকে কাঁটাবন ও শেরাটনের দিকে এবং অনেকে পাশের পার্কে ঢুকে পড়ে। এসময় টিয়ারশেলের আঘাতে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। এর আগে বেলা ২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। আড়াইটার দিকে তারা কেন্দ্রীয় জামে মসজিদ, টিএসসির রাজু ভাস্কর্য, নীলক্ষেত হয়ে শাহবাগে অবস্থান নেন। শাহবাগ থানার সামনে থেকে জলকামান এগুতে চাইলে শিক্ষার্থীরা বাঁশ দিয়ে পথ আটকিয়ে দেন। তারা জলকামানের সামনে বসে পড়ে কোটা পদ্ধতির সংস্কার চেয়ে স্লোগান দেন। শাহবাগ-মতিঝিল, শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-নিউমার্কেট, শাহবাগ-দোয়েল চত্বরে যান চলাচল শুরু হয়েছে। প্রসঙ্গত, কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। তাদের দাবিগুলো হলো- কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্যপদে মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা এবং চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০১ মে ২০২৬

পুলিশের টিয়ারসেলে ছত্রভঙ্গ কোটা সংস্কার আন্দোলনকারীরা

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত