বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
রাতারাতি ৪০ ফিট দূরে চলে যাওয়া কাঁঠাল গাছ নিয়ে কৌতুহল 

রাতারাতি ৪০ ফিট দূরে চলে যাওয়া কাঁঠাল গাছ নিয়ে কৌতুহল 

নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রাম৷ গত কয়েকদিন আগেও একটি কাঁঠাল গাছ ছিলো রাস্তার পাশে৷  কিন্তু রাতারাতি এটি অন্তত ৪০ ফিট দুরত্বে গিয়ে পাশের পুকুরের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে৷
সোমবার ( ৪ আগষ্ট) সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রাম এখনো গাছটি পুকুরের মধ্যে দেখা গেছে।
দেখে বুঝার উপায় নেই যে এটি রাস্তার পাশে ছিলো৷ মনে হয় গাছটির জন্ম হয়েছে এই পুকুরের মধ্যে৷ এই ঘটনাটি জানাজানি হলে গ্রামে কৌতূহল তৈরি হয় মানুষের মধ্যে৷
গ্রাম ছাড়িয়ে এই খবরটি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়৷ মুহূর্তে মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে৷ এই রাস্তায় যারাই চলাচল করেন তারাই থমকে দাঁড়ায় এটি দেখার জন্য৷
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন মানুষ কৌতুহলী হয়ে গাছটি এদিকসেদিক তাকিয়ে দেখছেন৷ সড়কের পাশেই লাগোয়া পুকুর৷ মধ্যে দাঁড়িয়ে আছে গাছটি৷ রাস্তা দিয়ে চলাচলের সময় কেউ গাড়ি থামিয়ে এটি দেখে বুঝার চেষ্টা করছেন৷ স্বাভাবিক ও অস্বাভাবিক এটি নিয়ে দুইটি পক্ষ তৈরি হয়েছে৷
কেউ এটিকে প্রকৃতির খেয়ালিপনা আবার কেউ এটিকে অলৌকিক বলেও ধারণা করছেন৷ প্রতিদিন এটিকে দেখার জন্য আসছ মানুষ।  এলাকাবাসী জানান, এর আগে এমনটি তারা কখনো দেখেন নি৷
মাইজারচর গ্রামের আবুল কাশেম, পথচারী কবির, শফিকুল বলেন, আমরা এর আগে কখনো এমনটি দেখিনি৷ এটি দেখার পরে এবং গাছটি যেভাবে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে অলৌকিক কিছু৷
একি এলাকার বাসিন্দা আক্কাস, রুবেল, সবুজ মিয়া বলেন, আসলে এটি অলৌকিক মনে করছিনা আমরা৷ ঘটনার আগের রাতেও আমরা বিকালে এটি রাস্তার পাশে দেখেছি৷ রাতে প্রবল বৃষ্টিতে নিচের মাটি সরে গিয়ে হয়তো এতটা দূর চলে গেছে৷ মাটির ভারে এবং পুকুর গভীর থাকায় এমনি হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা৷

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com