বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
লালমনিরহাটে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতামূলক শিক্ষার্থী ও পরিবারের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে এ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
ফলজ ও বনজ গাছের চারা বিতরণে দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি দলগ্রাম ইউনিয়ন শাখা আহবায়ক মোঃ ইকবাল হোসেন, পিএফের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, দলগ্রাম দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামাত ইসলামী দলগ্রাম ইউনিয়নের আমীর মোঃ নুরুন্নবী প্রধান, কৃষি শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিএফ এর প্রোগ্রাম অফিসার মোছাঃ এসমোতারা বেগম, ফিল্ড অফিসার মোঃ শামীম হোসেন ও  মোছাঃ মুন্নি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়, বৃক্ষরোপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ক্যাম্পেইন আয়োজন করা হয়।
প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ জানান, আমাদের এই কার্যক্রম দীর্ঘদিন থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কালীগঞ্জ ও অন্যান্য উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এই কার্যক্রম আগামীতে আরও ব্যাপক ভাবে বাস্তবায়ন করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com