ঢাকা    শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

সানলাইফ ইন্সুরেন্সের বিরুদ্ধে গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

ভোলার লালমোহনের এক বীমা উন্নয়ন কর্মী সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের বীমা দাবির টাকা আটকে রাখা ও মামলা প্রত্যাহারের নামে প্রতারণার অভিযোগ তুলেছেন।

ভুক্তভোগী মো. মফিজুল ইসলাম (কোড নং-২৫৪), কর্তারহাট শাখার বীমা উন্নয়ন কর্মী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে জানান, তার আওতায় থাকা ১৪৬ জন গ্রাহকের কাছ থেকে মোট ২৬ লাখ ৯০ হাজার ৬৫৭ টাকা জমা করা হয়। কিন্তু কোম্পানি ওই টাকা গ্রাহকদের পরিশোধ করেনি।

এ ঘটনায় তিনি ২০২১ সালে ভোলা জেলা মেজিস্ট্রেট আদালতে মামলা (নং ২০২৭/২১) দায়ের করেন। পরে আরও দুটি মামলা (নং ২০২৬/২১ ও ৪৯/২৩) করেন। অভিযোগে বলা হয়, সানলাইফ ইন্সুরেন্সের বরিশাল বিভাগীয় অফিসার ফজলুর রহমান প্রতি মাসে ৫-৫ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে প্রথম মামলা (২০২৭/২১) প্রত্যাহার করান। কিন্তু মামলা প্রত্যাহারের পর কোনো অর্থ প্রদান করা হয়নি, যা প্রতারণার শামিল বলে অভিযোগ করেন মফিজুল ইসলাম।

তিনি অভিযোগপত্রের অনুলিপি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান বিচারপতি, এনএসআই ও দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করেছেন।
ভুক্তভোগীর দাবি, গ্রাহকদের বকেয়া অর্থ লাভসহ দ্রুত পরিশোধের জন্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সানলাইফ ইন্সুরেন্সের বিরুদ্ধে গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৫

featured Image

নিজস্ব প্রতিবেদক:

ভোলার লালমোহনের এক বীমা উন্নয়ন কর্মী সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের বীমা দাবির টাকা আটকে রাখা ও মামলা প্রত্যাহারের নামে প্রতারণার অভিযোগ তুলেছেন।

ভুক্তভোগী মো. মফিজুল ইসলাম (কোড নং-২৫৪), কর্তারহাট শাখার বীমা উন্নয়ন কর্মী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে জানান, তার আওতায় থাকা ১৪৬ জন গ্রাহকের কাছ থেকে মোট ২৬ লাখ ৯০ হাজার ৬৫৭ টাকা জমা করা হয়। কিন্তু কোম্পানি ওই টাকা গ্রাহকদের পরিশোধ করেনি।

এ ঘটনায় তিনি ২০২১ সালে ভোলা জেলা মেজিস্ট্রেট আদালতে মামলা (নং ২০২৭/২১) দায়ের করেন। পরে আরও দুটি মামলা (নং ২০২৬/২১ ও ৪৯/২৩) করেন। অভিযোগে বলা হয়, সানলাইফ ইন্সুরেন্সের বরিশাল বিভাগীয় অফিসার ফজলুর রহমান প্রতি মাসে ৫-৫ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে প্রথম মামলা (২০২৭/২১) প্রত্যাহার করান। কিন্তু মামলা প্রত্যাহারের পর কোনো অর্থ প্রদান করা হয়নি, যা প্রতারণার শামিল বলে অভিযোগ করেন মফিজুল ইসলাম।

তিনি অভিযোগপত্রের অনুলিপি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান বিচারপতি, এনএসআই ও দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করেছেন।
ভুক্তভোগীর দাবি, গ্রাহকদের বকেয়া অর্থ লাভসহ দ্রুত পরিশোধের জন্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত