ঢাকা    শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

আরএমপির তিন থানার ওসিসহ সাতজন কর্মকর্তাকে বদলি

রাজশাহী ব্যুরো:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন থানার অফিসার ইনচার্জসহ সাতজন কর্মকর্তাকে এক যোগে বদলি করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।
বদলির আদেশে জানা গেছে, নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ ও রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে আরএমপি সদর দপ্তরের ওআর শাখায় সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পদায়নের অপেক্ষায় থাকা পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে।
এছাড়া চন্দ্রিমা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) হিসেবে বদলি হয়েছেন নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদ।
একই আদেশে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে বদলি করে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, এটা পুলিশের নিয়মিত বদলি। ইউনিট প্রধান হিসেবে কমিশনার প্রয়োজন অনুযায়ী যাকে যেখানে উপযুক্ত মনে করেন, সেখানে দায়িত্ব দেন। ইউনিটকে গতিশীলভাবে পরিচালনার জন্যই এই বদলি।

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আরএমপির তিন থানার ওসিসহ সাতজন কর্মকর্তাকে বদলি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত