বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে এক সপ্তাহে সোয়া ২ কোটি টাকার মাদক জব্দ

কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে এক সপ্তাহে সোয়া ২ কোটি টাকার মাদক জব্দ

মোঃ মশিউর রহমান বিপুল:

কুড়িগ্রামে গত এক সপ্তাহে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে কুড়িগ্রামে ২২ বিজিবি। এ এঘটনায় ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি।
আটককৃত ব্যক্তিদ্বয় হচ্ছেন জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের পুত্র মমিনুল ইসলাম (২৪)। অপরজন একই উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার পুত্র মোঃ হুমায়ুন কবির (২০)।
কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক জানান, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভারতীয় গবাদী পশু (গরু ও মহিষ)-১২৫ টি,ভারতীয় মদ-৬৩৫ বোতল,
গাঁজা-১৪৫ কেজি,ইয়াবা ট্যাবলেট-৭৭২ পিস,জিরা-৫৫৯ কেজি, চিনি-১৯০ কেজি, কমপ্লিট ড্রেস-৪৯৬পিস,
ভারতীয়-৭৯ হাজার রুপি,চকলেট বাজি-৪৫হাজার১৫০ পিস,কসমেটিকস আইটেম-বিভিন্ন প্রকার ক্রীম, তৈল, শ্যাম্পু।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com