বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
উলিপুরে কারেন্টের আগুনে গৃহে অগ্নিকাণ্ড, তিনটি গরু পুড়ে ছাই

উলিপুরে কারেন্টের আগুনে গৃহে অগ্নিকাণ্ড, তিনটি গরু পুড়ে ছাই

মোঃ মশিউর রহমান বিপুল:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার আনুমানিক রাত ৯টার দিকে এ আগুন লাগে। এতে তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, আনুমানিক রাত ৯টার সময় হঠাৎ করে বাড়ির ভেতরে আগুন ধরে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘরে। আগুনের তীব্রতায় তিনটি গরু বাঁচানোর আগেই পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে পানি ও বালির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, গরুগুলোই ছিল তাদের জীবিকার প্রধান ভরসা। সবকিছু হারিয়ে এখন তারা নিঃস্ব হয়ে পড়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com