বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
শিল্পকলার একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

শিল্পকলার একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেজাউদ্দিন স্টালিনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

রেজাউদ্দিন স্টালিনের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। লেখালেখির প্রতি আকর্ষণ এবং সামাজিক পরিবর্তনের স্বপ্ন তাকে ছোটবেলা থেকেই সাহিত্য ও কবিতার পথে নিয়ে আসে। আট বছর বয়সে তার প্রথম কবিতা ‘শপথ’ ১৯৭০ সালে শতদল পত্রিকায় প্রকাশিত হয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন এবং পরবর্তীতে সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দায়িত্ব পালন করেছেন নজরুল ইন্সটিটিউটে।

রেজাউদ্দিন স্টালিনের কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানী ও ফরাসী ভাষায় অনূদিত হয়েছে। তিনি কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

এর আগে নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। তার আগে টানা ১৩ বছর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com