ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

১৭ বছর পর জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দেড় দশক পর দেশে ফিরে শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রথম কর্মসূচি হিসেবে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে তিনি শেরেবাংলা নগরে যান। কবর জিয়ারত শেষে লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে জিয়া উদ্যান, জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানিয়েছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের দাবি, শুক্রবার স্মৃতিসৌধ এলাকায় ৫০ হাজারের বেশি মানুষের সমাগম হতে পারে। এর আগে গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে পর্যন্ত বিপুল মানুষের উপস্থিতি দেখা যায়। পরে ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় তিনি একটি নিরাপদ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করেন।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

১৭ বছর পর জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত