ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

নরসিংদীতে ছোট ভাইদের আঘাতে মাদকাসক্ত বড় ভাইয়ের মৃত্যু

নরসিংদীতে মাদকাসক্তি থেকে ফেরাতে গিয়ে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম রমজান আলী (৩৬)।

রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই গ্রামের মুসা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে বারবার তাকে মাদক সেবন থেকে বিরত রাখার চেষ্টা করা হলেও তিনি তা মানতেন না। মাদকের কারণে তিনি নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন।

রবিবার রাতে ঘরের ভেতরে মাদক সেবন নিয়ে রমজান আলীর সঙ্গে তার ছোট দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঝগড়ার মধ্যে ছোট দুই ভাই লাঠি দিয়ে রমজান আলীকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মাদকাসক্তির বিষয়কে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। নিহত রমজান আলীর বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।তিনি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নরসিংদীতে ছোট ভাইদের আঘাতে মাদকাসক্ত বড় ভাইয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত