ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

গণভোট ব্যর্থ হলে আমাদের সন্তানদের আবার জীবন দিতে হবে: মনির হায়দার

ফ্যাসিবাদ পথ চিনে গেছে-এ মন্তব্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেছেন, গণভোট যদি ব্যর্থ হয়, তাহলে পরেরবার আপনার-আমার সন্তানদের জীবন দিতে হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজশাহী মেডিকেল কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির উদ্দেশ্য ছিল গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করা।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, ফ্যাসিবাদ পথ চিনে গেছে। পরেরবার খুব দ্রুতই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। আপনার-আমার সন্তানের ভবিষ্যৎকে নিরাপদ রাখতেই জুলাই সনদ ও গণভোটে জনগণের সম্মতি প্রয়োজন।

তিনি আরও বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণায় কোনো ধরনের বিধিনিষেধ নেই।

উপস্থিত কর্মকর্তাদের আশ্বস্ত করে তিনি বলেন, গণভোটে কোনো প্রার্থী নেই-গণভোট আমাদের সবার এজেন্ডা। এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী পুলিশ কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান।

রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গৃহীত উদ্যোগ এবং এর অগ্রগতি তুলে ধরেন।

তিনি বলেন, আমরা একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সব কর্মকর্তার প্রতি আহ্বান জানান।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

গণভোট ব্যর্থ হলে আমাদের সন্তানদের আবার জীবন দিতে হবে: মনির হায়দার

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত