ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

সংঘর্ষের পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, নতুন ঘোষণা

পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর নতুন ঘোষণা দিয়ে রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ এলাকা ত্যাগ করেন। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের নির্দেশনার কথা উল্লেখ করে সংগঠনটির এক নেতা নেতাকর্মীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই ঘোষণা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ সময় সেখানে ডাকসুর দুই নেতা এবি জুবাইর ও মুসাদ্দেক আলী উপস্থিত ছিলেন। এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “লীগ অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।” শাহবাগে কয়েক ঘণ্টা ধরে চলা ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত নেন। রাত সাড়ে ১০টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে তারা শাহবাগ মোড় ছেড়ে যান। এর পর থেকে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ডাকসুর নেতৃবৃন্দ আন্দোলনকারীদের প্রতি জনদুর্ভোগ কমানোর আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে শাহবাগ মোড় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যারিকেড সরিয়ে নেওয়ায় চারদিকের সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায়ে ভবিষ্যতে আরও সুসংগঠিত কর্মসূচি দেওয়া হবে। তবে আপাতত জনস্বার্থ বিবেচনায় এ দিনের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এদিন দুপুরের পর শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে তারা যমুনার দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দেন। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ভিশন বাংলা ২৪

শনিবার, ০৯ মে ২০২৬

সংঘর্ষের পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, নতুন ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত