সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘জিরো’ থেকে ফের শুরু করলেন অানুশকা!

‘জিরো’ থেকে ফের শুরু করলেন অানুশকা!

শুটিং ফ্লোরে গিয়ে ভ্যানিটি ভ্যানের দরজা খুলে ঢুকলেই এমনটা দেখবেন, আশা করেননি অানুশকা। তাই বেশ অবাক হয়ে নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই অভিজ্ঞতা।

চার দিক ফুলে ভরা। তার মাঝে বিরাট এবং তাঁর নানা মুহূর্তের ছবি সাজিয়ে রাখা। আসলে, এই পুরো প্ল্যানটাই শাহরুখ খান ও তাঁর টিমের। নববধূকে শুটিং সেটে এমন সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়েছিল।

ভ্যানিটি ভ্যানে আয়নার সামনে মেপ-আপ নিতে বসে হাসিতে ফেটে পড়ছেন অানুশকা। নায়িকা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘‘… জিরোয় ফিরলাম। ফিল্ম এবং সহকর্মীদের কাছে ফিরে দারুণ লাগছে…’’।

স্বপ্নের বিয়ে-জমকালো রিসেপশন এবং হানিমুন পর্ব সেরে বিরাট কোহালির সঙ্গে ঝটিকা সফরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাতেও। যদিও প্রথম টেস্টের একটা দিনই গ্যালারিতে হাজির থেকেছেন অানুশকা। রবিবার দুপুরেই ফিরেছেন মুম্বাইতে।

সদ্য বিয়ে করেছেন। তার উপর বিরাট এখন দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে ব্যস্ত। তাই অানুশকার যাতে কাজে যোগ দিয়ে বোরিং না লাগে,সে জন্যই এমন অভিনব ভাবনা ছিল শুটিং ইউনিটের।আপাতত সব ভুলে কাজ শুরু করতে চাইছেন অভিনেত্রী। এ বছরে অানুশকার হাতে রয়েছে ‘পরী’, ‘জিরো’ এবং ‘সুই ধাগা’র মতো তিনটি বিগ বাজেটের ছবি। ‘পরী’ ছবির প্রযোজকও তিনি। তাই রয়েছে বাড়তি দায়িত্বও।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com