ঢাকা    রোববার, ০৩ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে নতুন এক ব্যতিক্রমধর্মী নাটক ‘বায়ান্ন পাতার প্রেম’। তরুণ নির্মাতা কাজী বাহাদুর হিমু পরিচালিত এই নাটকটি মূলত বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণ-তরুণীর আবেগঘন ও মৌলিক ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত, যেখানে সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি ও সময়ের পরিবর্তনের মধ্যেও হৃদয়ের স্থায়িত্বকে তুলে ধরা হয়েছে।

নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নওভি ও মারিয়া শান্ত। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আরও কয়েকজন অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন, যা গল্পটিকে করেছে আরও প্রাণবন্ত। বিশেষ আকর্ষণ হিসেবে নাটকটিতে দুটি ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে রওনক হাসান এবং দীপা খন্দকার-কে, যাদের অভিনয় দর্শকদের জন্য আলাদা মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

লেজার ভিশন লিমিটেড-এর ব্যানারে নির্মিত এই নাটকটির চিত্রনাট্য লিখেছেন নাজ নাজমা। নির্মাণ সংশ্লিষ্টরা জানান, গল্পের গভীরতা ও সংলাপের মাধুর্য নাটকটিকে অন্যরকম আবেদন দেবে। শুটিং সম্পন্ন হয়েছে রাজধানী ঢাকা-র বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং উত্তরা-র মনোরম লোকেশনে, যা দৃশ্যগত সৌন্দর্য বাড়াতে সহায়তা করেছে।

নির্মাতা কাজী বাহাদুর হিমু জানান, ‘বায়ান্ন পাতার প্রেম’ শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, বরং এটি সময়, দূরত্ব এবং পুনর্মিলনের এক গভীর উপলব্ধির গল্প। তার ভাষায়, “কিছু গল্প আবার দেখা হলে শুরু হয়। ভালোবাসার সময় বদলায়, কিন্তু হৃদয় বদলায় না।” এই দর্শন থেকেই নাটকটির মূল ভাবনা গড়ে উঠেছে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, দর্শকরা নাটকটির ভেতরে নিজেদের অনুভূতির প্রতিফলন খুঁজে পাবেন এবং এটি তাদের মনে দাগ কাটবে। “ফিরে আসার নামই ভালোবাসা”—এই বার্তাকে সামনে রেখে নির্মিত ‘বায়ান্ন পাতার প্রেম’ ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিশন বাংলা ২৪

রোববার, ০৩ মে ২০২৬

ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত