ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ : স্বামী পলাতক

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূকে শয়নকক্ষে শ্বাসরোধে হত্যার পর অভিযুক্ত স্বামী পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) রাতে অভিযুক্তের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা করেন নিহতের মা রেখা বেগম। এর আগে এদিন বিকেলে সান্তাহার পৌরশহরের নাটোর বাইপাসে শান্তিনগর মায়া বিড়ি কারখানা এলাকায় একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। নিহত রিমু বেগম (২০) উপজেলার সান্তাহার পৌরশহরের সাহেব পাড়ার আইয়ুব আলীর মেয়ে। প্রায় চার মাস আগে সান্তাহার পৌরশহরের পশ্চিম লকু কলোনির সামছুল আলমের ছেলে মজিবর রহমান সাদ্দামের সঙ্গে তার বিয়ে হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চার মাস আগে রিমু বেগমকে দ্বিতীয় বিয়ে করেন সাদ্দাম। এরপর নওগাঁ-নাটোর বাইপাস সড়কের সান্তাহার পৌরশহরের শান্তিনগর মায়া বিড়ি কারখানা এলাকায় একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। সোমবার বিকালে ঘরের মধ্যে সাদ্দাম ও রিমুর মধ্যে ঝগড়া হচ্ছিল। রিমুর মা ঝগড়ার কারণ জানতে চাইলে সাদ্দাম ঘরের দরজা বন্ধ করে কৌশলে পালিয়ে যায়। এতে রিমুর মায়ের সন্দেহ হলে তিনি ঘরের মধ্যে প্রবেশ করে রিমুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সন্ধ্যায় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিমুর মরদেহ উদ্ধার এবং পাশে থাকা একটি রশি জব্দ করে। নিহতের মা রেখা বেগম জানান, সাদ্দাম তার মেয়েকে ঘরের ভিতর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সুবিচারের দাবি জানান তিনি। এ বিষয়ে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

ভিশন বাংলা ২৪

শনিবার, ০৯ মে ২০২৬

বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ : স্বামী পলাতক

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত