ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, ফালু মিয়া: নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় খিদিরপুর বাজারের তিন রাস্তার মোড়, সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় সোবাহান (৪১) ও মনসুর (২৪) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম জানান, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।” পুলিশ আরও জানায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ১১ মে ২০২৬

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image
বিশেষ প্রতিনিধি, ফালু মিয়া: নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় খিদিরপুর বাজারের তিন রাস্তার মোড়, সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় সোবাহান (৪১) ও মনসুর (২৪) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম জানান, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।” পুলিশ আরও জানায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত